ডিজিটাল কনটেন্ট এখন শুধু শখ নয়—এটা অনেকের জন্য ক্যারিয়ার। কিন্তু একজন ক্রিয়েটরের পথটা সবসময় সহজ হয় না। সঠিক দিকনির্দেশনা, পরিকল্পনা আর সাপোর্ট ছাড়া এই যাত্রায় টিকে থাকা কঠিন। আর ঠিক এই জায়গাতেই গত ১০ বছর ধরে পাশে রয়েছে Bongo Studios।
দেশের অন্যতম বৃহৎ ক্রিয়েটর নেটওয়ার্ক হিসেবে Bongo Studios MCN সবসময় চেষ্টা করেছে ক্রিয়েটরদের একটি শক্ত ভিত্তি গড়ে দিতে। শুধু ভিডিও আপলোড করলেই সফলতা আসে না—প্রয়োজন সঠিক কৌশল, ধারাবাহিকতা এবং সঠিক সহযোগিতা।
Bongo Studios MCN ক্রিয়েটরদের আয় নিশ্চিত করতে সহায়তা করে, ব্র্যান্ডের সঙ্গে কাজের সুযোগ তৈরি করে, কনটেন্ট পরিকল্পনায় দিকনির্দেশনা দেয় এবং স্থায়ী চ্যানেল ম্যানেজমেন্ট সাপোর্ট প্রদান করে। পাশাপাশি প্রয়োজন হলে যন্ত্রপাতি সহায়তা ও ক্রিয়েটর ফান্ডের ব্যবস্থাও রয়েছে। এই সমন্বিত সহায়তাই একজন ক্রিয়েটরকে দীর্ঘমেয়াদে টেকসইভাবে এগিয়ে যেতে সাহায্য করে।
এই ধারাবাহিক কাজ ও বিশ্বাসযোগ্যতার ফলেই বাংলাদেশের ইউটিউব ইকোসিস্টেমে সম্ভাবনাময় ক্রিয়েটরদের উন্নয়নের ক্ষেত্রে YouTube বাংলাদেশও Bongo Studios MCN-এর ওপর আস্থা রেখেছে।
সম্প্রতি এই লক্ষ্যকে সামনে রেখে রাজশাহীতে আয়োজন করা হয় একটি বিশেষ “Creator Meet”। এতে উপস্থিত ছিলেন Bongo Studios MCN-এর Head of Operations & Product Management রাফী সাব্বীর। রাজশাহীর পরিচিত ও উদীয়মান ক্রিয়েটররা অংশ নিয়ে নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করেন, নতুন কিছু শেখেন এবং পারস্পরিক নেটওয়ার্ক গড়ে তোলেন।
ইভেন্টে উপস্থিত ছিলেন জনপ্রিয় ক্রিয়েটর মিরাজ আফ্রিদি, ফারাবি, চ্যানেল ইউনিকসহ আরও অনেকে। তাদের অংশগ্রহণ পুরো আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল—একজন ক্রিয়েটর কীভাবে একাধিক ডিজিটাল প্ল্যাটফর্মে দক্ষতার সঙ্গে কাজ করতে পারেন, বিশেষ করে ইউটিউবে কীভাবে চ্যানেল গ্রোথ সম্ভব—সেই বিষয়ে বাস্তব ও কার্যকর দিকনির্দেশনা দেওয়া। কনটেন্ট পরিকল্পনা, নিয়মিত কাজের ধারাবাহিকতা এবং দর্শকদের সঙ্গে সংযোগ তৈরির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউটিউব পার্টনার আবু সালেহ। তিনি নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে নানা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন এবং ক্রিয়েটরদের সামনে একটি পরিষ্কার রোডম্যাপ উপস্থাপন করেন—যা অনুসরণ করলে ধারাবাহিকভাবে এগিয়ে যাওয়া সম্ভব।
ডিজিটাল বাংলাদেশের এই ক্রমবর্ধমান সময়ে Bongo Studios MCN শুধু একটি নেটওয়ার্ক নয়, বরং একটি সহায়ক প্ল্যাটফর্ম—যেখানে ক্রিয়েটররা পান সঠিক দিকনির্দেশনা, প্রয়োজনীয় সাপোর্ট এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের সুযোগ।